সময়ের নেই শুরু-শেষ, সে তো অন্তহীন,
শুধু সংখ্যায় বাঁধি— মাস, বছর আর দিন।
জোড়া লাগলেও যে আয়নাটা দাগ বয়ে যায়,
নিজেরে কি সঁপেছে সে সস্তা কোনো দয়ায়?
নিখুঁত হওয়ার নেই দায়, স্মৃতি থাক না জমা,
নিজেকে তাই করেছি আজ নিঃশর্ত ক্ষমা।
অভিযোগ-দুঃখও নেই, আছে শুধু যতিচিহ্ন,
একই স্রোতে ভাসা দুটি প্রাণ আজ ভিন্ন।
গল্পের পাতা উল্টে কলম হয়েছে স্থির,
অজানায় একা হেঁটে, খুঁজি না কোন তীর।
যদি নিয়তির টানে ফিরে আসে সেই পাতা,
সময়ের কালিতে লেখা হবে নতুন সে নীরবতা।
বহমান সময়